কলকাতায় ফিরলেন এভারেস্ট জয়ী কনস্টেবল লক্ষ্মীকান্ত, সিপি-র শুভেচ্ছা

0
312
ছবি সৌজন্যে : নিজস্ব

পুলিশের কনস্টেবল এভারেস্ট জয়ী লক্ষ্মীকান্ত মণ্ডল কলকাতায় ফিরতেই তাঁকে স্বাগত জানিয়েছেন সিপি মনোজ বর্মা। লক্ষ্মীকান্ত দাস কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মার দেহরক্ষী হিসেবে নিযুক্ত।

পুলিশে চাকরির পাশাপাশি পাহাড়ে চড়া লক্ষ্মীকান্ত-র নেশা। একাধিক শৃঙ্গ জয়ও করেছেন। এরপর মাউন্ট এভারেস্ট জয়ের প্রস্তুতি শুরু করেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য রওনা হয়েছিলেন কলকাতা পুলিশের এই কনস্টেবল। নেপালের পথ দিয়ে অভিযান শুরু করেন। সোমবার সকালে মাউন্ট এভারেস্ট জয় করেন লক্ষ্মীকান্ত। তাঁর এভারেস্ট জয়ের খবর জানার পর কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার লক্ষ্মীকান্ত মণ্ডল কলকাতায় ফিরতেই বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সিপি মনোজ বর্মা। তিনি বলেছেন লক্ষ্মীকান্ত কলকাতা পুলিশকে গর্বিত করেছেন।