
পাকিস্তানের প্রতিটি কোণাই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে। শনিবার উত্তরপ্রদেশের লখনউ থেকে পাকিস্তানকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুর কেবল এক ঝলক ছিল মাত্র। ব্রহ্মস শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। গতি , নির্ভুল নিশানা এবং এর ক্ষমতা এই তিনের মিশেল ব্রহ্মসকে এত শক্তিশালী করেছে।
একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য, ব্রহ্মস এখন ভারতীয় সেনা , নৌসেনা ও বায়ুসেনার মেরুদণ্ড হয়ে উঠেছে। শনিবার লখনউতে প্রথম দফার ক্ষেপণাস্ত্র গুলি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। উক্ত সভায় রাজনাথ সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই সভাতেই অপারেশন সিঁদুরের সময় ক্ষেপণাস্ত্রের সাফল্য মনে করিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।




