ফুটবলকে বিদায় বললেন জর্দি আলবা

0
164
ছবি সৌজন্যে : এক্স

চলমান মৌসুমে ইন্টার মায়ামির খেলা শেষ হলেই ফুটবল ক‍্যারিয়ারের ইতি টানবেন জর্দি আলবা। স্পেন ও বার্সেলোনার প্রাক্তন লেফট ব‍্যাক ইনস্টাগ্রামে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে ৩৬ বছর বয়সী আলবা বলেন, সম্ভাব‍্য সেরা উপায়ে অধ‍্যায়ের সমাপ্তি টেনে নতুন অধ‍্যায় শুরু করতে চান তিনি।

কয়েকদিন আগেই ইন্টার মায়ামির হয়ে খেলা সার্জিও বুসকেটস অবসরের ঘোষণা করেন।৩৭ বছর বয়সে বুসকেটস আর ৩৬ বছর বয়সে আলবার বিদায় মানে, স্প্যানিশ ফুটবলের এক ঐতিহাসিক যুগের সমাপ্তি। জর্দি আলবা জানিয়েছেন তাঁদের জীবনের খুবই অর্থবহ একটি অ‍ধ‍্যায়ের সমাপ্তি টানা সময় এসেছে। এই সিজন শেষে তিনি নিজের পেশাদার ফুটবল ক‍্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা করছেন সম্পূর্ণ প্রতীতি, শান্তি ও সুখের সঙ্গে। কারণ, অনুভব করছেন এই পথে তিনি হেঁটেছেন তাঁর সম্পূর্ণ আবেগ নিয়ে এবং সম্ভাব‍্য সেরা উপায়ে আগের অধ‍্যায়ের সমাপ্তি টেনে নতুন অধ‍্যায় শুরু করার এটাই সঠিক সময়।তিনি আরও জানিয়েছেন, ফুটবল তাঁকে সত‍্যিই সবকিছু দিয়েছে। তাঁর সতীর্থ, কোচ, স্টাফ, ক্লাব কর্মচারী এবং প্রতিপক্ষ, যারা তাঁকে নিজের সেরাটা দিতে বাধ‍্য করেছে, তাদের ধন‍্যবাদ।

বিশেষ করে ধন‍্যবাদ জানাতে চান যে ক্লাবগুলো তাঁর জীবনকে আকার দিয়েছে। আতলেতিকো সেন্ত্রো হসপিতালেন্সে- যেখানে সব শুরু হয়েছিল। কুর্নেলিয়া- তাঁকে বিশ্বাস করা এবং বেড়ে উঠতে দেওয়ার জন‍্য। নাসতিক দে তাররাগুনা- যেখানে পেশাদার ড্রেসিং রুমে থাকা শিখেছেন এবং অসাধারণ সতীর্থদের সঙ্গে পরিণত হয়েছেন।