প্রত্যেক বছরই পরিবর্তনের ডাক দেন শাহ, কবে হবে, খোঁচা তৃণমূলের

0
152

প্রত্যেক বছরই তো পরিবর্তনের ডাক দেন অমিত শাহ। আর কবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। কটাক্ষ করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলেছেন প্রত্যেক বছরই তো বলেন এবার পরিবর্তন হবে।

কিন্তু এই করে করে তো পিছিয়ে যাচ্ছে। মানুষও বুঝে গিয়েছে অমিত শাহ রাজনৈতিক পর্যটক। তাই তাঁর কথার কোনও গুরুত্ব দেন না। পাশাপাশি ২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে বলছেন অমিত শাহ। তা হলে তো এটা কেন্দ্রেরই ব্যর্থতা। সেম সাইড গোল।

কারণ সীমান্ত তো আর কলকাতা বা রাজ্য পুলিশ পাহারা দেয় না। পাহারা দেয় তো অমিত শাহ-র দফতরের অধীনে থাকা বিএসএফ। স্বরাষ্ট্রমন্ত্রীই যদি বলে অনুপ্রবেশ সমস্যা, তা হলে এটা তো তাঁরই ব্যর্থতা।

ছবি  সৌজন্যে : নিজস্ব