মানুষের মতো শিখছে এআই অ্যালগরিদম

0
161
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

টর্ক ক্লাস্টারিং নামে নতুন এক এআই অ্যালগরিদম তৈরি করেছেন বিজ্ঞানীরা।তাদের দাবি, মানুষের সাহায্য ছাড়াই ডেটার বিভিন্ন ধরন খুঁজে বের করতে অর্থাৎ মানুষ ও প্রাণীর মতো শিখতে পারে নতুন এই এআই টুল।এ অটোনমাস শেখার পদ্ধতিটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।জীববিজ্ঞান, ওষধ, অর্থ, মনোবিজ্ঞান, রসায়ন ও জ্যোতির্বিজ্ঞান’সহ নানা ক্ষেত্র জুড়ে অনেক পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে পারে নতুন এ টর্ক ক্লাস্টারিং এআই।

সব ধরনের প্রাক-লেবেলওয়ালা ডেটার প্রয়োজন ছাড়াই রোগের ধরন শনাক্ত, জালিয়াতি লঞ্চ বা মানুষের আচরণ গবেষণায় ব্যবহার করা যেতে পারে এআইটিকে। এদিকে বর্তমানে বেশিরভাগ এআই সিস্টেম সুপারভাইজড লার্নিং পদ্ধতি ব্যবহার করে শেখে। ফলে প্যাটার্ন চিনতে বা অনুমান করার আগে ম্যানুয়ালি ডেটা লেবেলিংয়ের জন্য এদের মানুষের প্রয়োজন। আর এ প্রক্রিয়াটি জটিল বা বড় কোনো কাজের জন্য সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও অবাস্তব।অন্যদিকে, আনসুপারভাইজড লার্নিং-এর ওপর নির্ভর করে তৈরি হয়েছে টর্ক ক্লাস্টারিং এআই, যার লেবেলওয়ালা ডেটার প্রয়োজন হয় না।এর বদলে এরা নিজেরাই বিভিন্ন লুকানো কাঠামো ও প্যাটার্ন শনাক্ত করে, যা নতুন এআইটিকে আরও সহজ ও পরিমাপযোগ্য করে তুলেছে। বলা হচ্ছে,কোনো স্পষ্ট নির্দেশ ছাড়াই পর্যবেক্ষণ, অনুসন্ধান ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে প্রাণীরা।

এআইয়ের এ আনসুপারভাইজড লার্নিং পদ্ধতির-এর লক্ষ্য হচ্ছে এ পদ্ধতিরই অনুকরণ করা।বিজ্ঞানীরা বলছেন, দ্রুত, নির্ভুল ও সক্ষমতার দিক থেকে প্রচলিত বিভিন্ন এআই সিস্টেমের শেখার পদ্ধতিকে ছাড়িয়ে গেছে টর্ক ক্লাস্টারিংয়ের অ্যালগরিদম। অন্যান্য অনেক এআই মডেলের বিপরীতে এটি পুরোপুরি অটোনমাস অর্থাৎ এর কোনও ম্যানুয়াল বা আগে থেকে নির্ধারিত সেটিংসের প্রয়োজন হয় না।