রাহুলের বিরুদ্ধে মানহানি মামলায় প্রমাণ সিডি ফাঁকা!

0
80
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে করার অভিযোগে মানহানির মামলা দায়ের হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে।
সেই মামলার শুনানি চলাকালীন বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যে সিডি আদালতে জমা পড়েছিল, সেই সিডিতে কিছুই ছিল না। রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলার শুনানি চলছে পুণের এমপি-এমএলএ কোর্টে। মামলা দায়ের করেছিলেন সাভারকরের পৌত্র সত্যকি সাভারকর। সাত্যকির অভিযোগ, ২০২৩ সালের ৫ মার্চ লন্ডন সফরে গিয়ে ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেছিলেন কংগ্রেস নেতা।
যে বক্তব্যের ভিত্তিতে সাত্যকি ওই অভিযোগ করেছিলেন সেটিই আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেইমতো শুনানিতে ওই বক্তব্যের সিডি এনেওছিলেন মামলাকারীর আইনজীবী। কিন্তু তারপরই নাটকীয় মোড়। মূল প্রমাণ হিসাবে জমা পড়া সিডি ফাঁকা বেরলো।  শেষে প্রমাণ দেখাতে না পেরে মামলাকারীর আইনজীবী শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান।তাঁর আর্জি মেনে মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।