
ইভিএমকে ওটিপি দিয়ে আনলক করা যায় না। কোনো ডিভাইস দিয়েও কানেক্ট করা যায় না।
রবিবার ইভিএম নিয়ে এমনই যুক্তি দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার বন্দনা সূর্যবংশী জানিয়েছেন, ইভিএম স্যান্ডঅ্যালন সিস্টেম। যে সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত তথ্য প্রকাশ হয়েছে তাদের নোটিশ দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী মানহানীর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রিটার্নিং অফিসার জানিয়েছেন, আদালতের নির্দেশ ছাড়া কোনও সিসিটিভির ফুটেজ দেওয়া হবে না। পুলিশকেও সেই ফুটেজ দেওয়া হবে না। উল্লেখ্য, মুম্বই পুলিশ শিবসেনা শিন্দে গোষ্ঠীর সাংসদ রবীন্দ্র ভাইকারের আত্মীয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। অভিযোগ, গণনা কেন্দ্রের মধ্যেই ফোন ব্যবহার করে ওটিপি দিয়ে ভোটে কারচুপির চেষ্টা করেছিলেন তিনি। এই ক্ষেত্রেই কমিশন জানিয়েছে, ওটিপি দিয়ে ইভিএম আনলক করা যায় না।








