কান্তির বাড়িতে বিএলও, বিধায়ক নন্দিতাকে তলবও 

0
150
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর শুনানির কারণে সিপিএম-র প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির বাড়িতে বিএলও যাওয়ার দিনই দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরিকে আগামী ৪ জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কুমড়ো পাড়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বামফ্রন্টের প্রাক্তন সুন্দরবন বিষয়ে উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। যিনি বামফ্রন্টের আমলে দু’দুবারের সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী। ২০০২-র এ নাম জ্বলজ্বল করছে অথচ ওই প্রাক্তন মন্ত্রীর নাম তালিকায় না থাকায় উঠছে অনেক প্রশ্ন। যদিও হেয়ারিংয়ের ডাক পেয়েছেন তিনি। বয়স ৮২ তবুও বিএলও বাড়িতে পৌঁছে হিয়ারিং-র কাগজপত্র সংগ্রহ করেছেন। এদিকে, এবার দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরিকে আগামী ৪ জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে।
আগামী রবিবার তাঁকে সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানের শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। কি কারণ তা তিনিও বুঝতে পারছেন না বলে নন্দিতা চৌধুরি জানান।