
মালদহের চাঁচলে মহিলাকে গলার নলি কেটে খুনের পর আমবাগানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রাক্তন স্বামীর হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনায় গ্রেফতার আবু তালেবকে জেরা করে খুনে প্রাক্তন স্বামীর যোগ পেয়েছেন তদন্তকারীরা।
যদিও এখনও অধরা রয়েছেন তিনি। শুক্রবার মালদার চাঁচলের একটি আমবাগানে মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়। পরে ঘটনাস্থল থেকে হার, নাকছাবি, জুতো উদ্ধার হয়। তারপরেই দেহ শনাক্ত সম্ভব হয়। জানা যায় মৃতের বাড়ি মালদার চাঁচলে। এরপরেই তদন্তে নেমে বাধিকাপুর এক্সপ্রেস থেকে অভিযুক্ত আবু তালেবকে গ্রেফতার করে পুলিশ। জেরায় আবু তালেব জানিয়েছেন মহিলাকে নলি কেটে খুন পুড়িয়ে দেওয়া হয়েছিল।
হত্যাকাণ্ডে তিনি একা নন, মহিলার প্রাক্তন স্বামীও জড়িত। যদিও আবুর সঙ্গে এই মহিলার কি সম্পর্ক ছিল তা স্পষ্টভাবে জানা যায়নি।








