
ঢাকার হাসপাতালে আক্রান্ত হয়েছেন প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। শনিবার চিকিৎসার জন্য তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হামলা চালানোর অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, জুলাই-আগস্ট আন্দোলনের সময়ের আহত শিক্ষার্থীরাই এই হামলা চালিয়েছে। স্থানীয় সূত্রে খবর, একসময়ের এই জনপ্রিয় অভিনেতা শেখ হাসিনার দলে যোগ দিয়েছিলেন। বিভিন্ন পদে দায়িত্ব পালন করতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হাসিনা সরকারের পতনের পর গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী নূরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, ২০০১ সাল থেকে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে এসেছেন নূর। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪-২০১৯ পর্যন্ত এই সংস্কৃতিমন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। শুধুমাত্র প্রতিশোধমূলক আচরণের উদ্দেশ্যই তাঁর উপর এই হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
