
বাংলাদেশের প্রাক্তন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার শ্যামলীর স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার জানিয়েছেন যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি ছিলেন।এদিকে,রাজধানী ঢাকার মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রাক্তন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এর আগে বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোড এলাকা থেকে প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অপরদিকে ঢাকার সেগুনবাগিচা থেকে প্রাক্তন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।
