টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষা, অনড় ভিসি 

0
206
ছবি সৌজন্যে : নিজস্ব
আগামী ২৮ অগাস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর এই সিদ্ধান্ত সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়ে টিএমসিপি সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-র অভিযোগ, এটা দিল্লির ইশারায় চালিত এক রাজনৈতিক অপকৌশল। এ ব্যাপারে সরকারের নাকগলানো নিয়ে আগেই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দে। সে সময় তাঁর বক্তব্য ছিল, সরকার এবং দল একাকার হয়ে লিখিত নির্দেশ দিচ্ছে। সূত্রের খবর, এদিন সিন্ডিকেটের বৈঠকে উপাচার্য বলেছেন, টিএমসিপি-র তরফে পরীক্ষার দিন নিয়ে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন ও অযৌক্তিক। তাঁর ব্যাখ্যা, পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ। প্রায় তিন মাস আগে সেই বোর্ডের বৈঠকে এই নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয়, এবং তা একাডেমিক ক্যালেন্ডার মেনেই তৈরি।
ভারপ্রাপ্ত উপাচার্যের কথায়, যদি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসকে মেনে পরীক্ষা স্থগিত করতে হয়, তাহলে সমস্ত দলের ছাত্র সংগঠনের দিনগুলিও মানতে হবে।