
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বহস্পতিবার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। ফাস্ট হাফ দশটা থেকে একটা এবং সেকেন্ড হাফ দুটো থেকে বিকেল পাঁচটা। পাশাপাশি দেখা যাচ্ছে সকাল থেকেই সুরেন্দ্রনাথ কলেজে মধ্য কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবসের ব্যানার পতাকা লাগানো হয়েছে।
এবং ছাত্র পরিষদের কর্মীদের টি শার্ট, পাঞ্জাবি, মহিলাদের জন্য কুর্তি ও ওড়না দেওয়া হচ্ছে। মেয়ো রোডের সভায় যোগদানের জন্য। উল্লেখ্য, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছাত্র পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। বারবার পরীক্ষা বন্ধের দাবি জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সেই দাবি মানেননি। সুরেন্দ্রনাথ কলেজের সকাল থেকেই পরীক্ষার্থীরা এসে উপস্থিত হচ্ছিল।
দুটি ইভেন্ট থাকার কারণে বেশ কিছুটা চিন্তায় পড়েছিলেন অভিভাবকরা। ফলে যানজট এবং ট্রাফিকের যাতে কোন সমস্যাই করতে তাদের না হয় সেই কারণে সকাল থেকে তারা সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন।








