মুস্তাফিজুরকে বাদে বিস্মিত, বিসিসিআই-কে বাংলাদেশ বোর্ড

0
129
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মুস্তাফিজুর রহমান-কে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর এই সিদ্ধান্তে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা নাজমুল আবেদিন।
তিনি বিসিসিআই-এর উপরেই দায় চাপিয়েছেন। নাজমুলের বক্তব্য, ভারতীয় বোর্ডই মুস্তাফিজুরকে খেলতে দেওয়ার জন্য ছাড়পত্র চেয়েছিল বিসিবি-র কাছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের এক দিনের সিরিজ থাকলেও মুস্তাফিজুরকে ছাড়া হয়েছিল।
এর পরেই বাংলাদেশের জোরে বোলারকে নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। নাজমুল বলেছেন, খবরটা দেখেছেন। কিন্তু এখনও ভারতীয় বোর্ড-র পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। জানানোর পর আমরা প্রতিক্রিয়া জানাতে পারা যাবে। তারা ভারতীয় বোর্ডের কাছে খুব বেশি হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারে।