গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Lifestyle হৃদরোগে দায়ী অতিরিক্ত মানসিক চাপ

    হৃদরোগে দায়ী অতিরিক্ত মানসিক চাপ

    0
    135
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আজকের ব্যস্ত জীবনে প্রায় সবাই কোনও না কোনওভাবে স্ট্রেসে ভুগছেন। বলা হয় এই অতিরিক্ত মানসিক চাপ ধীরে ধীরে ক্ষতি করছে আমাদের হৃদযন্ত্রের। স্ট্রেসের কারণে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

    তাই এখনই সতর্ক হওয়া জরুরি।প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন। এখন প্রশ্ন হল অতিরিক্ত স্ট্রেসে হার্টে কী ধরনের প্রভাব পড়তে পারে।উত্তর হল,স্ট্রেসের ফলে ব্লাড প্রেসার বেড়ে যায়, যা সরাসরি হার্টের উপর চাপ ফেলে।বেশি মানসিক চাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, যা হার্টের জন্য ক্ষতিকরমানসিক চাপে পড়ে অনেকেই অতিরিক্ত বা ভুল সময়ে খেতে শুরু করেন, যা হার্টের স্বাস্থ্য খারাপ করে।শরীরে প্রদাহের পরিমাণ বেড়ে যায়, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়মানসিক চাপের কারণে ভালো ঘুম হয় না, আর এটি হৃদযন্ত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে।এখন প্রশ্ন হল কিভাবে স্ট্রেস কমিয়ে হার্টকে সুস্থ রাখবেন? উত্তর হল,মেডিটেশন করুন। প্রতিদিন অন্তত ১৫ মিনিট ধ্যান করলে মন শান্ত থাকে এবং স্ট্রেস কমে। নিয়মিত যোগাসন করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।যদি মনে হয় স্ট্রেস নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, অবহেলা না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।পাশাপাশি নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম হার্টকে সুস্থ রাখে।তেল-মসলা কম খান, ধূমপান ও মদ্যপান বাদ দিন।

    নিয়ম মেনে খাবার খান, দেরিতে খাওয়া বা অনিয়মিত খাওয়া এড়িয়ে চলুন।উচ্চ রক্তচাপ বা ব্লাড সুগার থাকলে নিয়মিত পরীক্ষা করান ও ওষুধ খেতে ভুলবেন না।সবচেয়ে বড় কথা, নিজের শরীরকে ভালোবাসুন। যত্ন নিন এখনই, কারণ সচেতনতাই সুস্থ জীবনের চাবিকাঠি।