
নেশা মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বারুইপুর হাসপাতালের পাশে এক নেশা মুক্তি কেন্দ্রে। এরপরই নেশামুক্তি কেন্দ্রে শুক্রবার রাত থেকে ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতের পরিবারের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবক সৌরভ মণ্ডল দক্ষিণ গড়িয়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, দেড় বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্র আবাসিক হিসাবে থাকতেন সৌরভ মণ্ডল। শুক্রবার সকাল বেলার শরীর খারাপ হয় সৌরভের। সন্ধ্যার সময় তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই শুক্রবার রাতে মারা যায় যুবকটি। বাড়ির লোক এসে ভাঙচুর করে নেশা মুক্তি কেন্দ্র। পরে বারুইপুর থানা পুলিশ এসেছে সেই পরিস্থিতি সামাল দিলেও, আবারও গভীর রাতে নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বারুইপুর থানা পুলিশ।
এরপর শনিবার সকাল থেকে বিক্ষোভকারীরা কিছু শান্ত হলেও সকাল থেকে আবারও জমায়েত শুরু হয়েছে, আন্দোলনকারীদের সরাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।








