বৈধ ভোটারের নাম বাদ মানেই আগুন নিয়ে খেলাঃ সিদ্দিকুল্লা

0
56
ছবি সৌজন্যে : নিজস্ব

বৈধ ভোটারের নাম বাদ মানেই আগুন নিয়ে খেলা। হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি। তাঁর প্রশ্ন এত সংখ্যল ফর্ম জমা পড়ার পরেও কেন খসড়া তালিকা তৈরি হচ্ছে না।

তিনি আরও বলেছেন নির্বাচন কমিশন বলেছে প্রায় পৌনে তিন কোটি ফর্ম জমা হয়েছে। এখন তাদের লিস্ট তৈরি করতে হবে। সিদ্দিকুল্লা চৌধুরির কথায় প্রতিদিন ৩০-৪০ লাখ করে নাম সংযোজন না করলে তালিকায় সমস্যা হবে। কমিশন ঠিক করে বলুক, কবে সব নাম যোগ হবে। গ্রন্থাগারমন্ত্রী বলেছেন আরও ম্যানপাওয়ার দরকার হলে রেল থেকে ব্যাঙ্ক থেকে আনুক। কিন্তু সঠিক নাম যেন বাদ না যায়। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন বৈধ ভোটারের নাম বাদ যাওয়া মানেই আগুন নিয়ে খেলা।

সেটা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। খসড়া তালিকায় গরমিল হলেও তার ফল ভাল হবে না বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিদ্দিকুল্লা চৌধুরি।