গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment দেবের সঙ্গে দেখা হলো ফারিণের

    দেবের সঙ্গে দেখা হলো ফারিণের

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিণ দু’ বছর আগে কলকাতায় অতনু ঘোষের আরো এক পৃথিবী’তে অভিনয় করে দর্শকের মন জয় করেন,কৌশিক গাঙ্গুলির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। এরপর দেবের সঙ্গে সিনেমার জন্য ডাকও পান অভিনেত্রী তাসনিয়া।

    কিন্তু ভিসা জটিলতায় হাতছাড়া হয়ে যায় সুযোগ।অবশেষে কাঁটাতারের ওপারে যাওয়ার সুযোগ মেলে ফারিণের,সেখানে দেবের মুখোমুখিও হন অভিনেত্রী, কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হয়।এদিকে,বর্তমানে কলকাতা সফরে রয়েছেন ফারিণ, ঘুরঘুর করছেন টালিগঞ্জের অন্দরে।অভিনেতা চঞ্চল চৌধুরীও ব্রাত্য বসুর পরিচালনায় শিকড় ছবির শুটিংয়ে ব্যস্ত।জানা গেছে সেখানে দেখাও হয় তাদের,অভিনেত্রী কোয়েল মল্লিকের বিশেষ সাড়া পেয়ে তার সিনেমা স্বার্থপর দেখেছেন বাংলাদেশের দুই তারকা।এরই মধ্যে বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিণ এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, দেশের বিনোদন অঙ্গনের অবস্থা নিয়ে বিস্তর কথা বলেছেন।কলকাতাকে ভালোবাসেন তাসনিয়া ফারিণ। বাঙালির পূজা পার্বণের সময়টাতে কলকাতা সফর তাকে আরো আনন্দিতও করেছে। স্থানীয় পছন্দের খাবারগুলোও ট্রাই করছেন।এরই মধ্যে গুঞ্জন, অনিরুদ্ধ রায় চৌধুরীর আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে ফারিণ-চঞ্চলকে।তবে এ প্রসঙ্গে স্পষ্ট নন ফারিণ। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, আগামী ছবি কি না জানেন না। তবে অনেক আগে থেকেই অনিরুদ্ধ রায়চৌধুরী সঙ্গে কথা চলছে।তার সঙ্গে কাজের জন্য মুখিয়ে। আর চঞ্চল চৌধুরী সেই কাজে থাকবেন কি না এটাও কিন্তু জানেন না। কিন্তু দেবের নায়িকা হওয়ার সুযোগ তো হারিয়েছিলেন ফারিণ! এই কথা শুনে ফারিণ বলেছেন, আর বলবেন না, ওরা অনেক দিন পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করেছিলেন।

     তিনিও আসার খুবই চেষ্টা করেছেন। বেশ টানাপড়েন গেছে তখন। শেষ পর্যন্ত ব্যাটে-বলে  হয় নি। দিন দুই আগে স্বার্থপর ছবির প্রিমিয়ারে দেখাও হয়েছে দেবদার সঙ্গে। এর আগে দেবর সঙ্গে সব কথা ফোনে হয়েছিল।মুখোমুখি এই প্রথম।