কলকাতার বড় নেতাদের কান্নাকাটিই এক্সিট পোল: মোদী

0
1973
ছবি সৌজন্যে : এক্স

কলকাতায় বড় নেতাদের কান্নাকাটিই ৪ মে-র আগের এক্সিট পোল। বিষ্ণুপুরের সভা থেকে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি আরও বলেছেন যাঁরা এতদিন সাধারণ মানুষকে ভয় দেখাতেন, তাঁরাই সবচেয়ে বেশি ভীত। তৃণমূলের ভয়ের দিন শেষ হচ্ছে, বিজেপির ভরসার শাসন আসছে। কলকাতার বড় নেতাদের গুন্ডামির ভাষা বা কান্নাকাটি আসলে তাঁদের ভয়ের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেছেন প্রচণ্ড গরম উপেক্ষা করে বিষ্ণুপুরের জনসভায় উপচে পড়া ভিড় দেখে আপ্লুত প্রধানমন্ত্রী বলেছেন বাংলার মানুষ পরিবর্তনের জন্য বদ্ধপরিকর। তা এখন দিনের আলোর মত পরিষ্কার।