গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ধূসর তালিকা থেকে বেরোনো ‘বুলেটপ্রুফ’ নয় : এফএটিএফ 

    ধূসর তালিকা থেকে বেরোনো ‘বুলেটপ্রুফ’ নয় : এফএটিএফ 

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স
    ফের এফএটিএফের হুঁশিয়ারির মুখে ইসলামাবাদ! ২০১৮ থেকে ২০২২ চার বছরের বেশি সময় ধরে সন্ত্রাসবাদের ওপর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ধূসর তালিকায় ছিল পাকিস্তান।
    ফের এফএটিএফ থেকে হুঁশিয়ারি দেওয়া হল পাকিস্তানকে। এফএটিএফের সভাপতি এলিসা ডি আন্ডা মাদ্রাজো জানিয়েছেন, যে কোনও দেশ যারা ধূসর তালিকায় ছিল, কিন্তু পরে বেরিয়ে এসেছে, সেটা জঙ্গি কিংবা সন্ত্রাসে মদতদাতা অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদের বুলেটপ্রুফ ঢাল হতে পারে না।
    সূত্রের খবর, মাসুদ আজহারের নেতৃত্বে জইশ নাকি ডিজিটাল ওয়ালেট ব্যবহার করছে সন্ত্রাসের অর্থ জোগাড় করতে। পাশাপাশি খবর মিলছে  হাফিজ সইদের মতো রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি নেতারা পাকিস্তানে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এহেন পরিস্থিতিতে এফএটিএফের এই সতর্কবার্তা চাপ বাড়াচ্ছে ইসলামাবাদের।