
রোগীণীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ। ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। সেই সঙ্গে স্টোররুম নিয়ে তদন্ত করার জন্য প্রতিনিধি দল পাঠানো হয়েছে।
তারা হাসপাতালে গিয়ে স্টোররুম ঘুরে দেখেছেন। সেই সঙ্গে চিকিৎসক, নার্স, কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন রিপোর্ট প্রকাশের পরে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি হবে। তিনি এও জানিয়েছেন ওখানে যে স্বাস্থ্য আধিকারিক রয়েছেন গত বছরের ঘটনার পরে তাঁর সচেতন হওয়া প্রয়োজন ছিল।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৬২ বছরের মানসী দে-কে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁর পুত্র বিশ্বজিৎ দে। বুধবার বিষয়টি চোখে পড়ার পর তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেন।
