থমথমে অসমের পশ্চিম কার্বি আংলং

0
170
ছবি সৌজন্যে : এক্স

অসমের পশ্চিম কার্বি আংলং জেলায়,থমথমে পরিবেশ,এক অস্বস্তিকর চাপা উত্তেজনাও রয়েছে তবে নতুন করে কোনও অশান্তি ছড়ায়নি।অশান্তি কবলিত এলাকাগুলিতে মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশকর্মী।

আধাসেনা এবং সেনা জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।উল্লেখ্য অসমের এই জেলায় বহিরাগতদের উচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছে অনেক দিন ধরে। জনজাতি এলাকায় হিন্দিভাষীরা জমি দখল করে নিচ্ছেন,এই অভিযোগে স্থানীয় কার্বি গোষ্ঠী এবং বহিরাগতদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই জমিদখলের বিরুদ্ধে আন্দোলনও চালাচ্ছে কার্বি জনগোষ্ঠী। এরই মধ্যে খবর ছড়ায়, কার্বি গোষ্ঠীর এক নেতাকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।তার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চলছে ভাঙচুর, তাণ্ডব।বাড়িতে অগ্নিসংযোগেরও অভিযোগ ওঠে।অশান্তি কবলিত এলাকাগুলি বৃহস্পতিবার সকালেও থমথমে। তবে নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। অসমের এক শীর্ষ আধিকারিকের কথায়, পরিস্থিতি এখন শান্তই রয়েছে।

 কোনও অশান্তির খবর নেই। অসম পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স ,র‍্যাফ এবং সিআরপিএফ-এর পাশাপাশি সেনা জওয়ানেরাও এলাকায় মোতায়েন রয়েছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক।