বিস্ফোরিত ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট

0
26
ছবি সৌজন্যে : এক্স

জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের নতুন ভারী রকেট নিউ গ্লেন গ্রাউন্ড টেস্টের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়া এক্সে কোম্পানিটি জানিয়েছে, ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনে, হটফায়ার টেস্ট চলাকালীন এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা গেছে, লঞ্চপ্যাডে রকেটটি বিস্ফোরিত হয়েছে। ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, সব কর্মী নিরাপদ এবং তাদের হিসাব পাওয়া গেছে। এখনো মূল কারণ জানা যায়নি, তবে আমরা খুঁজে বের করার কাজ শুরু করেছেন। খুব কঠিন দিন, তবে যা পুনর্নির্মাণ করা দরকার তা করবেন এবং আবার উড়বেন। এটি মূল্যবান।

উল্লেখ্য, এপ্রিল মাসে নিউ গ্লেনের তৃতীয় উৎক্ষেপণে ব্যর্থতার পর এটি দ্বিতীয় বড় ধরনের সমস্যা। সেবার প্রথম স্তর, বুস্টার সফলভাবে অবতরণ করলেও দ্বিতীয় স্তর ব্যর্থ হয় এবং স্যাটেলাইট সঠিক কক্ষপথে পৌঁছাতে পারেনি। নিউ গ্লেনের চতুর্থ মিশনে অ্যামাজনের লিও ব্রডব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশনের ৪৮টি স্যাটেলাইট বহন করার কথা ছিল। এ প্রসঙ্গে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এই টেস্টটি তাদের লাইসেন্সকৃত কার্যক্রমের আওতায় ছিল না। ঘটনায় কোনো এয়ার ট্রাফিকের ওপর কোনো প্রভাব পড়েনি।