গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ , মৃত্যু বাড়ছে 

    মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ , মৃত্যু বাড়ছে 

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যাচ্ছে, সকাল ১১.৩০ টার দিকে বিস্ফোরণটি ঘটে। ঘটনায় নিহত-আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
    খবর পেয়েই ঘটনাস্থলে দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। সূত্রের খবর, কারখানায় আকস্মিক বিস্ফোরণের পর আগুন লেগে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পরে যায়।
    যার ফলে বেশ কিছু শ্রমিক পদদলিত হয় বলেও জানা যাচ্ছে। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশ ও দমকল বাহিনীকে খবর দিলে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং ২৩ জনের বেশি গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটবর্তী দেওয়াস জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রোগীদের ইন্দোরে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে বিস্ফোরণ তার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।