গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home National উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৪ মহিলা

    উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৪ মহিলা

    0
    211
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে চার মহিলার। রজবপুর থানা এলাকায় আত্রাসি গ্রামের ওই বিস্ফোরণে ঝলসে গিয়েছে আর ন’জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
    দুর্ঘটনাস্থলে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে বাজি কারখানার একটি অংশ ভেঙে গুঁড়িয়ে গেছে। পরে অমরোহা জেলা পুলিশ জানিয়েছে, আত্রাসি গ্রামে লাইসেন্সপ্রাপ্ত একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। জেলাশাসক নিষি গুপ্ত বৎসও জানিয়েছেন, ওই বাজি কারখানাটির লাইসেন্স ছিল।
    কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন অমরোহার অতিরিক্তি পুলিশ সুপার, বিদ্যুৎ এবং দমকল বিভাগের আধিকারিকেরা।