গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk মন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ, ফের অশান্ত মণিপুর 

    মন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ, ফের অশান্ত মণিপুর 

    0
    140
    এবার মণিপুরের পশুপালন মন্ত্রী খাসিম ভাসুমের গ্রামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে। অবশ্য মন্ত্রী তখন বাড়িতে ছিলেন না। কেউ হতাহত হননি।অন্যদিকে, সিংজামেইতে এক মহিলার মৃত শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনা নিয়ে উত্তেজনা রয়েছে।
    যৌথ মঞ্চ ২৪ ঘণ্টার বন্‌ধ ডেকেছিল। সম্প্রতি ইম্ফলে জনবিক্ষোভের সময়ে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন ৩৪ বছরের নাওরেম সঞ্জিতা। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ৮ মাসের অন্তঃসত্ত্বা সঞ্জিতা দেড় কিলোগ্রাম ওজনের মৃত শিশু প্রসব করেন। ওই মৃত শিশুকে নিয়ে জনতা থানা ঘেরাও করে। থানা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশকে ফের কাঁদানে গ্যাস, মক বোমা ছুড়তে হয়। এরপর জনতা রাস্তা অবরোধ করে। হাসপাতাল জানিয়েছে সঞ্জিতার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু হাসপাতাল ও প্রশাসনের কথা মানতে নারাজ যৌথ মঞ্চ বন্‌ধ ডাকে। যার জেরে জারি রয়েছে ১৬৩ ধারা। পরিস্থিতি উত্তপ্ত থাকায় রাজ্য সরকার পূর্ব ও পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর ও কাকচিং জেলায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।এদিকে, দিল্লির যন্তরমন্তরে মেইতেই কো-অর্ডিনেটিং কমিটি, মেইতেই যৌথ মঞ্চ কোকোমি, গ্লোবাল মণিপুর ফেডারেশন এক বিক্ষোভের আয়োজন করেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে অবিলম্বে মণিপুরে আসতে হবে।