স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ! ঝলসাল ৩ শ্রমিক

0
49
ছবি সৌজন্যে : নিজস্ব
পূর্ব বর্ধমানের পালিতপুর শিল্পতালুকে একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণে ঝলসে গিয়েছেন অন্ততপক্ষে ৩ শ্রমিক। আহতদের মধ্যে পঙ্কজ যাদব ও উমেশ যাদব নামে দুই শ্রমিককে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবারও কারখানায় কাজ চলছিল। কারখানাটিতে পাঁচটি ফার্নেস রয়েছে। তার মধ্যে একটি ফার্নেস চালু করার জন্য লোহার ছাঁট দেওয়া হচ্ছিল। সেই সময় আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শ্রমিকদের দাবি, অতিরিক্ত তাপমাত্রার জেরে ফার্নেসটি ফেটে যায়। গলিত লোহা ছিটকে পড়ে কয়েকজন শ্রমিক ঝলসে যান এবং বিস্ফোরণের অভিঘাতে তাঁরা ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।