বেলদায় তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, আহত ২

0
209
ছবি সৌজন্যে : নিজস্ব

পশ্চিম মেদিনীপুরের বেলদায় বিস্ফোরণে উড়ে গিয়েছে তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়ির চাল। ঘটনায় আহত হয়েছেন ২ জন। জানা গিয়েছে শুক্রবার দুপুরে আচমকাই বেলদার কুলাশেনী গ্রামে বিস্ফোরণে কেপে ওঠে এলাকা।

বিস্ফোরণে আশপাশের একাধিক বাড়ির কাচ ভেঙে যায়। যে বাড়িতে বিস্ফোরণ হয়, সেটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যদিও যাঁর বাড়ি, সেই তৃণমূল কর্মী অবশ্য অন্যত্র থাকেন। পুলিশের অনুমান বাড়িতে বেআইনিভাবে বিস্ফোরক মজুত ছিল।

তাতেই বিস্ফোরণ ঘটেছে। এদিকে বিস্ফোরণের পর থেকেই এলাকা ছাড়া ওই তৃণমূল কর্মী। কে বা কারা বিস্ফোরক মজুত রেখেছিল খতিয়ে দেখছে বেলদা থানার পুলিশ।