গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home West Burdwan দুর্গাপুর এনআইটি-র গবেষণাগারে বিস্ফোরণ

    দুর্গাপুর এনআইটি-র গবেষণাগারে বিস্ফোরণ

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণাগারের আচমকা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন এক অধ্যাপক সহ বেশ কয়েকজন পড়ুয়া।

    কলেজ সূত্রে খবর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের নিয়ে প্রোজেক্টের কাজ করছিলেন অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। থার্মিট ওয়েল্ডিং নিয়ে গবেষণার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। রাসায়নিক ছিটকে ঝলসে গিয়েছেন অধ্যাপক এবং আকাশ মাঝি নামে এক পড়ুয়া। আহত হয়েছেন আরও কয়েকজন। অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক এবং আকাশ মাঝিকে দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ইন্দ্রজিৎ বসাককে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষের দাবি প্রতিষ্ঠান বা অধ্যাপকের কোনও গাফিলতিতে এই ঘটনা ঘটেনি। এটা নিছকই দুর্ঘটনা।