গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদের সাগরপাড়ায় বাড়িতে বিস্ফোরণ

    মুর্শিদাবাদের সাগরপাড়ায় বাড়িতে বিস্ফোরণ

    0
    376
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুর্শিদাবাদের সাগরপাড়ায় বাড়িতে বিস্ফোরণ। ঘরের মধ্যে মজুত করে রাখা বোমা ফেটেই বিস্ফোরণ হয়েছে বলে অনুমান পুলিশ। জানা গিয়েছে সাগরপাড়ার নটিয়াল ঘোষপাড়ার বাসিন্দা গোলাম গাউসের বাড়ি হঠাৎ করেই বিস্ফোরণে কেপে ওঠে।

    ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘরের মধ্যে থাকা জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। এরপরেই বাড়ির মালিক গোলাম গাউসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কি কারণে ঘরের মধ্যে বোমা মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।