করাচিতে পাক সেনার কনভয়ে বিস্ফোরণ, বাড়ছে মৃত্যু 

0
147
ছবি সৌজন্যে : এক্স
ফের বিদ্রোহীদের নিশানায় পাক সেনা। এবার করাচিতে পাকিস্তানের সেনাবাহিনীর কনভয়ে ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৩২ জন পাক সেনা জওয়ানের। করাচি-কোয়েটা হাইওয়েতে ঘটা এই ঘটনায় উড়ে যায় তিনটি গাড়ি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার করাচি থেকে কোয়েটার উদ্দেশ্যে যাচ্ছিল পাক সেনার কনভয়-র ৮টি গাড়ি।
জানা যাচ্ছে, পথে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বিস্ফোরক বোঝাই গাড়ি। কনভয় ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ংকর বিস্ফোরণ ঘটে। যার জেরে কার্যত ভস্মীভূত হয় তিনটি কনভয়ের গাড়ি। বাকি গাড়িগুলিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ওই এলাকায় প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে পাক সরকারের তরফে। প্রাথমিকভাবে এই ঘটনার নেপথ্যে বালোচ বিদ্রোহীদের হাত থাকতে পারে বলে অনুমান করলেও কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।