কাশ্মীরে রাজৌরির এলওসিতে বিস্ফোরণ, আহত ৩

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

জম্মু ও কাশ্মীরে রাজৌরি সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়, এলওসি-তে নিয়মিত টহলের সময় বিস্ফোরণে আহত হয়েছেন একজন জুনিয়র কমিশনড অফিসার-সহ তিন সেনা জওয়ান। তড়িঘড়ি আহত জওয়ানদের উপত্যকার সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের পোঁতা মাইনেই কী বিস্ফোরণ ঘটেছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে সেনা।