গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International তেহরানে বিস্ফোরণ, ইরান-আমেরিকা পরমাণু বৈঠক!

    তেহরানে বিস্ফোরণ, ইরান-আমেরিকা পরমাণু বৈঠক!

    0
    165
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরানের রাজধানী শহর তেহরান। ইরানের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, সোমবার রাত থেকে উত্তর-পূর্ব তেহরানের তিন জায়গায় ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইজরায়েল। অন্যদিকে, কানাডায় জি-৭ শীর্ষ বৈঠক থেকে ইরানকে সংঘাতে না-জড়ানোর বার্তা দিয়েছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি।
    এই তিন দেশের বিদেশমন্ত্রী ইরানের বিদেশমন্ত্রীকে ফোন করে সংঘাতে লাগাম পরানোর বার্তা দেন। আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠকে বসার আর্জিও জানিয়েছেন তারা। ফরাসি কূটনৈতিক প্রত্যুত্তরে ইরানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, আপাতত তাঁরা ইজরায়েলের মোকাবিলা করবেন।
    এখনও সংঘাতে দাঁড়ি টানতে রাজি নয় তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান কখনওই আলোচনার পথ ছেড়ে চলে আসেনি। কিন্তু এখন তেহরানের লক্ষ্য ইজরায়েলি আগ্রাসনের মোকাবিলা করা।