গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National লালকেল্লার কাছে বিস্ফোরণ নিহত ৮

    লালকেল্লার কাছে বিস্ফোরণ নিহত ৮

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স

    দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত অন্তত ২৪ জন,যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।

    এর আগে সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। তারপরই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি,এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড ,এনএসজি।সংবাদমাধ্যম সূত্রে খবর, লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।সোমবার সকালে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মুম্বই, কলকাতা এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।জানা গেছে,বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন।দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ১৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

    তবে হাসপাতালে পৌঁছোনোর আগেই আট জনের মৃত্যু হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।