পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরণ, আহত ২ জওয়ান

0
18
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

প্রশিক্ষণ চলাকালীন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে ভয়ংকর বিস্ফোরণে গুরুতর আহত হলেন দুই সেনা জওয়ান। জানা যাচ্ছে, দুর্ঘটনাবশত গ্রেনেড বিস্ফোরণের জেরে আহত হয়েছেন ওই জওয়ানরা। দ্রুত তাঁদের উদ্ধার করে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে চলছিল সেনার প্রশিক্ষণ। সেখানেই দুপুর ১২.৩০ নাগাদ হঠাৎ জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন দুই জওয়ান।

কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান করা হচ্ছে, দুর্ঘটনাবশত কোনওভাবে এই ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর তড়িঘড়ি ওই দুই জওয়ানকে উদ্ধার করে ভারতীয় সেনার ৪২৫ আর্মি ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জওয়ানদের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। আহত দুই জওয়ান হলেন, বিহার ব্যাটালিয়নের ল্যান্স নায়েক রবীন্দ্র ভেরা এবং অগ্নিবীর শক্তি প্রসাদ। ওই দুই জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করে উধমপুরের নর্দার্ন কমান্ড হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।