গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment শাহরুখকে নিয়ে আবারও বিস্ফোরক অভিজিৎ

    শাহরুখকে নিয়ে আবারও বিস্ফোরক অভিজিৎ

    0
    175
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এক সময় শাহরুখ খানের সিনেমা মানেই ছিল অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠের গান। একসময় মশকরা করে বলা হত, বাঙালি গায়কের গানের জেরেই ইন্ডাস্ট্রি তাঁকে বাদশা তকমা দিয়েছে। সেই নাম এখন ফ্যান ফলোয়ারদের মুখে মুখে।

    কুমার শানু কিংবা উদিত নারায়ণের গানেও লিপ দিয়েছেন শাহরুখ, কিন্তু অভিজিৎ ভট্টাচার্যর কণ্ঠে বলিউড সুপারস্টারের সিনেমায় যে কটা গান রয়েছে, তার সবকটাই চার্টবাস্টারে একচেটিয়া রাজত্ব করেছে একসময়ে। কিন্তু ২০০৯ সালের পরই সেই শাহরুখ-অভিজিৎ জুটিতে ভাঙন ধরে। শোনা যায়, কিং খানের সঙ্গে অভিজিতের সম্পর্কের অবনতি ঘটেছে,বিল্লু’র সময়ে থেকে। তার পর থেকে আর শাহরুখের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। এমনকি সালমান খানের কোনও সিনেমাতেও তার গান আর শোনা যায় না। সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছেন অভিজিৎ ভট্টাচার্য। গায়ক সাক্ষাৎকারে বসার আগেই সাফ জানিয়ে দিয়েছেন, শাহরুখের সঙ্গে তার ব্যক্তিগত কোনও কারণে সম্পর্কের অবনতি হয়নি। বরং পেশাগত কারণেই দূরত্ব বেড়েছে।ডিসেম্বর মাসের গোড়ার দিকে ডুয়া লিপার কনসার্টে বাদশা গানের ভিডিও ভাইরাল হওয়ায় সকলে যখন শাহরুখ খানকে নিয়ে মাতামাতি করছিলেন, তখন ক্ষোভপ্রকাশ করে অভিজিৎ ভট্টাচার্য বলেছেন, গায়কদের কেউ মনে রাখে না। এবার ফের অতীত অভিজ্ঞতা নিয়ে ফের একবার বিস্ফোরক গায়ক। সালমানকে নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চাননি। কিন্তু কেন শাহরুখ খানের সিনেমার জন্য তিনি আর গান করেন না, সেকথা জানিয়েছেন।এক সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্যের মন্তব্য, যথেষ্ট চর্চা হয়েছে এই বিষয়ে। পরিষ্কার করে একটা কথা বলে দিতে চান যে, তিনি শাহরুখের জন্য গাইতেন না। গায়ক হিসেবে নিজের কাজটাই করেছেন। কিন্তু যখন দেখছেন, সকলকে সম্মান দিচ্ছে।

    এমনকি সেটের চা বিক্রেতাকে সেই জায়গাটা দিচ্ছে, কিন্তু গায়কদের প্রতি কোনও কৃতজ্ঞতাবোধ নেই, অভিজিতের মনে হল, আর কেন ওদের সিনেমার জন্য গান গাইবেন? ভবিষ্যতে কি এই দ্বন্দ্ব মেটার কোনও সম্ভাবনা আছে? বা শাহরুখের সিনেমায় আবার গান গাইবেন? প্রশ্ন যেতেই অভিজিতের জবাব, শাহরুখের সাপোর্টের দরকার নেই তাঁর।