
সুপারস্টার আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর আরও একটা পরিচয় তিনি বলিউডের স্বনামধন্য পরিচালক। লাপাতা লেডিজ, ধোবি ঘাট-এর মত একের পর এক দর্শকের মন ছুঁয়ে যাওয়া সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন নির্দেশক কিরণ।
এবার ওটিটি-তে মুক্তি পাওয়া সিনেমা, সিরিজ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।ডিজিটাল মাধ্যমের চাহিদা যতই বাড়ুক, এই ব্যাপারে ভিন্ন মত কিরণের। স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আয়োজিত ইন্ডিয়ান স্ক্রিন রাইটার্স কনফারেন্সে এই বিষয় নিয়ে কথা বলেছেন কিরণ।কিরণের কথায়, ভারতের ওটিটি প্ল্যাটফর্মে যা দেখা যায় আর বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমায় যা দেখা যায়, তার মধ্যে কোনও পার্থক্য নেই খুব একটা।বিশ্ব পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তাঁর মতে পূরণ করা সম্ভব হয়নি হয়ত। তাঁর মনে হয়, সাময়িকভাবে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু এটা বিবর্তন নয়। আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-র ভাষ্য,এক দশকেরও কিছুটা সময় আগে যখন ভারতে ওটিটি শুরু হয়েছিল,তখন মানুষ খুবই স্বাধীন এবং সৃজনশীল ছিল।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য দিকগুলোও এতে প্রাধান্য পেয়েছে। ওটিটি ছিল সোনার ডিমের মতো।প্রত্যেকেই যা স্বপ্ন দেখেছিল তা হয়ত করতে পারত। শেষে নির্দেশক কিরণ বলেছেন, ওটিটি মাধ্যমে অনেক প্রতিশ্রুতি আছে। অনেক গল্প বলার আছে।
তিনি জানেন না কতজন সেটা করতে পেরেছে। সব কিছুর মতো ওটিটিরও একটা স্বর্ণযুগ ছিল। কিন্তু তিনি নিশ্চিত নন যে এরপর কী? ভারতে ওটিটি নিয়ে আরও অনেক কিছু করার প্রয়োজন আছে,বলেছেন কিরণ রাও।









