গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইস্তফার ৭ মাস পর বিস্ফোরক ধনকড়

    ইস্তফার ৭ মাস পর বিস্ফোরক ধনকড়

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দেশকে চমকে দিয়ে গত বছর জুলাই মাসে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকড়। অসুস্থতার কারণে মেয়াদ শেষের আগেই ইস্তফা দিয়েছিলেন তিনি।

    তবে এবার এক জনসভায় উপস্থিত হয়ে নিজের অসুস্থতার তত্ত্ব পুরোপুরি খারিজ করেছেন জগদীপ ধনকড়। জানিয়েছেন,তিনি অসুস্থতার কারণে ওই পদ থেকে ইস্তফা দেননি। রাজস্থানের চুরুতে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী শিবিরের জল্পনাকে ফুৎকারে উড়িয়ে জগদীপ ধনকড় বলেছেন, বলা হয় স্বাস্থ্যই সম্পদ। তিনি কখনও তাঁর স্বাস্থ্যের অবহেলা করেন নি। তবে পদত্যাগের ঘোষণার সময় কোথাও বলেন নি যে তিনি অসুস্থ।

    তাঁর বক্তব্য ছিল, তিনি তাঁর স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন এবং সেটা সকলের জন্যই প্রযোজ্য হওয়া উচিত। উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন জগদীপ ধনকড়। সেখানে তিনি লিখেছিলেন,স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। তবে হঠাৎ তাঁর এই সিদ্ধান্তে গোটা দেশে শোরগোল পড়ে যায়।