গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National আরএসএস-র সদর দফতরে কাছে উদ্ধার বিস্ফোরক!

    আরএসএস-র সদর দফতরে কাছে উদ্ধার বিস্ফোরক!

    0
    32
    ছবি সৌজন্যে : এক্স
    নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরের কাছে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। কেন ওই বাড়িতে এত বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল, তা স্পষ্ট নয়।
    বিস্ফোরক উদ্ধারের পরই নাগপুরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন দিকে নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি অভিযানও। জানা গিয়েছে, সঙ্ঘের সদর দফতর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। ওই বাড়ি থেকে পাওয়া গিয়েছে জিলেটিন স্টিক, ৫৮টি ডিটোনেটর, বেশ কয়েকটি কানেক্টর এবং ১৫টি তাজা কার্তুজ। এত বিস্ফোরক কোথা থেকে এল, তা বুঝতে পারছেন না বাড়ির মালিকও। বিষয়টি বাড়ির মালিক চিকিৎসক উজ্জ্বল লানজেওয়ারেরই প্রথমে নজরে আসে। তৎক্ষণাৎ তিনি খবর দেন পুলিশে।
    খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল। দ্রুত ঘিরে ফেলা হয় গোটা এলাকা। ওই বাড়িতে আরও কোথাও বিস্ফোরক লুকানো রয়েছে কি না, তার খোঁজ শুরু করেছে পুলিশ।