ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ৬ দাবি রফতানিকারকদের

0
149
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে ছয়টি পদক্ষেপের দাবি জানিয়েছে রফতানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সোমবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে ইএবি সভাপতি মহম্মদ হাতেম বলেছেন, এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রফতানি পণ্যের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হতে পারেন, যার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে দাবি করেছেন মহম্মদ হাতেম। গত শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে।
খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় রাত ১টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আনা সম্ভব হয়েছে।