
মার্কিন শুল্ক খাঁড়ার মধ্যেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র সঙ্গে টেলিফোনে আলোচনা সেরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁদের মধ্যে ভারতীয় পণ্য রফতানিতে অতিরিক্ত শুষ্ক চাপানো নিয়ে কথা হয়েছে। ভারত আমেরিকার কাছে একটি স্বচ্ছ এবং ভারসাম্য রক্ষাকারী সম্পর্ক বজায় রেখে চলতে চায় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পরে বিদেশমন্ত্রী জানিয়েছেন, বাণিজ্য ক্ষেত্রের জন্য এই আলোচনা জরুরি ছিল।
বিদেশ সচিব রুবিওর সঙ্গে তাঁর ভালোভাবে কথা হয়েছে। চলতি বিশ্ব বাতারবরণের বিষয়ে অনেক কথা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি দ্রুত রূপায়ণের গুরুত্বের বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী।
