ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

0
168
ছবি সৌজন্যে : এক্স
সন্ত্রাসবাদ বিরোধী কঠোর অবস্থান নেওয়ার জন্য নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের প্রশংসা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেদারল্যান্ডের রাজধানী হেগ-এ গিয়ে তার সঙ্গে সাক্ষাতের পরই এই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী।
তিনি আরও বলেছেন, ভারত-নেদারল্যান্ডস অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী ডিকের প্রতিশ্রুতি প্রশংনীয়। তাঁর আশ্বাস, উভয় দেশের সরকার এবং সংশ্লিষ্ট দলগুলি এই লক্ষ্যে একসঙ্গে কঠোর পরিশ্রম করবে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গিহামলার প্রবল নিন্দা করেছিলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফ। বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৬ দিন ইউরোপ সফরে রয়েছেন। নেদারল্যান্ড ছাড়াও ডেনমার্ক ও জার্মানির সঙ্গে কূটনৈতিক আলোচনা করবে