গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পাকিস্তানকে ক্যানসারের সঙ্গে তুলনা : জয়শঙ্কর 

    পাকিস্তানকে ক্যানসারের সঙ্গে তুলনা : জয়শঙ্কর 

    0
    140
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানকে মারণ রোগ ক্যানসারের সঙ্গে তুলনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মুম্বইতে ১৯তম নানি এ পালখিভালা স্মৃতি বক্তৃতাতে জয়শঙ্কর বলেছেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে পাকিস্তান হল ব্যতক্রমী, সীমান্তে সন্ত্রাসবাদীদের সাহায্য করছে তারা।
    যদিও ক্যানসার এখন নিজের শরীরকেই ধ্বংস করছে। এই কারণেই গোটা উপমহাদেশ পাকিস্তানকে অবজ্ঞা করে। ইসলামাবাদের নেতিবাচক কূটনীতির উলটো দিকে প্রযুক্তি ক্ষেত্রে পশ্চিম বিশ্বের পথে হাঁটবে ভারত, সেকথাও জানান তিনি। জয়শঙ্কর বলেছেন, ভারত পশ্চিম নয় কিন্তু পাশ্চত্য সভ্যতার বিরোধী নয়। দিল্লি নিজেকে বিশ্ববন্ধু হিসেবে তুলে ধরতে চায়।
    তবে নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়, একথাও স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি-সহ আরও অনেকে।