
ট্রাম্পের শপথের আগেই ৬ দিনের আমেরিকা সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে বিদায়ী বাইডেন প্রশাসনের একাধিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
নয়াদিল্লি ও বিদায়ী বাইডেন প্রশাসনের মধ্যে এটাই সম্ভবত শেষ বৈঠক বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে একাধিক বৈঠক করবেন তিনি। এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনেও তিনি সভাপতিত্ব করবেন বলে বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত আমেরিকা সফরে একাধিক বিষয়ে আলোচনা করবেন বিদেশমন্ত্রী।
পাশাপাশি আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং বিদেশমন্ত্রকের অন্য আধিকারিকদের সঙ্গেও একটি আলোচনাসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।






