তোলাবাজি! সাসপেন্ড বেহালার বিজেপি নেতা

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রোমোটারের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে বেহালা ১১৭ নম্বর ওয়ার্ডের এক বিজেপি নেতা তুহিন পালের বিরুদ্ধে। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরই ওই নেতাকে সাময়িক সাসপেন্ড করে বিজেপি।
তাঁকে শোকজও করা হয়েছে। ৭ দিনের মধ্যে তাঁর কাছ থেকে জবাব তলব করেছে বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, সম্প্রতি একটি বিল্ডিং তৈরির কাজ শুরু করতে উদ্যোগী হয়েছিলেন কাশীনাথ মণ্ডল নামে এক প্রোমোটার। এই বিষয়টি জানতে পারেন ওই বিজেপি নেতা। অভিযোগ, এরপর ওই প্রমোটারকে ডেকে পাঠিয়ে তুহিন ৫ লক্ষ টাকা চান। এই টাকা না দিলে কাজ শুরু করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়। সম্প্রতি একটি অডিও যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। সেখানে এক ব্যক্তিকে টাকা চাইতে শোনা যাচ্ছে। তিনি বিজেপি নেতা তুহিন বলে অভিযোগ উঠেছে।
এই নিয়ে বেহালা থানার দ্বারস্থ হন কাশীনাথ মণ্ডল। তুহিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি নেতৃত্ব।