
কোন্নগর পুরসভার চেয়ারম্যানের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক প্রসেনজিৎ ধর-র বিরুদ্ধে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে অনৈতিকভাবে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে তোলাবাজি করেছেন।
এই বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস মহাশয় বলেছেন, তার কাছে এক মহিলা আসেন যার বাড়ি কোন্নগর আনন্দম এলাকায়। তিনি পুরসভায় এসে লিখিতভাবে অভিযোগ জানান, চেয়ারম্যানের নাম করে মহিলাকে হুমকি দিয়ে ওই যুবক মোটা অংকের টাকা তোলাবাজি করেছে।
আতঙ্কিত মহিলা চেয়ারম্যানের কাছে এসে পুরো ঘটনাটি জানায় লিখিত ভাবে। তারপরে পুরসভার পক্ষ থেকে রেফার করা হয় পুলিশের সহায়তার জন্য।




