তোলাবাজি-হুমকি, কাউন্সিলরদের গ্রেফতারি চলছেই

0
15
ছবি সৌজন্যে : নিজস্ব
তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। কয়েক লাখ টাকার অভিযোগ রয়েছে অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে।
প্রোমোটার ও স্থানীয় ব্যবসায়ীদের থেকে তোলা তুলতেন অরিজিৎ। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গড়ফা থানার পুলিশ গ্রেফতার করেছে। ১ জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এরপর মঙ্গলবার রাতেই তাকে গ্রেফতার করা হয়ে। বেআইনি অস্ত্র মজুত রাখা থেকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার বনগাঁর কাউন্সিলর পাপাই রাহাকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় হাঁটাল পুলিশ। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই কার্যত ত্রাস ছিলেন এলাকায়। লোকজনকে ভয় দেখানো থেকে মারধরের একাধিক অভিযোগ রয়েছে।
বিজেপি প্রার্থী বর্তমান মন্ত্রী অশোক কীর্তনিয়ার প্রচারে বাধা দেওয়ার। অভিযোগও রয়েছে পাপাইয়ের বিরুদ্ধে।