গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ট্রেনে অতিরিক্ত লাগেজে বাড়তি টাকা, সংসদে অশ্বিনী

    ট্রেনে অতিরিক্ত লাগেজে বাড়তি টাকা, সংসদে অশ্বিনী

    0
    89
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ট্রেনে যাত্রার সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ সঙ্গে থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে, এ কথা স্পষ্ট করে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
    লোকসভায় তিনি বলেছেন, রেলের নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণির যাত্রীর জন্য বিনামূল্যে বহনযোগ্য লাগেজের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে লাগেজের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
    সাংসদ ভেমিরেড্ডি প্রভাকর রেড্ডি জানতে চেয়েছিলেন, বিমানবন্দরের মতো করেই কি ট্রেন যাত্রীদের জন্য লাগেজ সংক্রান্ত কড়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল? সেই প্রশ্নের উত্তর এই মন্তব্য করেন রেলমন্ত্রী। লিখিত উত্তরে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বর্তমানে যাত্রীরা তাঁদের সঙ্গে ট্রেনের কামরার ভিতরে যে লাগেজ বহন করতে পারেন, তার জন্য শ্রেণিভিত্তিক সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে। সেই সঙ্গে একটি টেবিল আকারে প্রতিটি শ্রেণির জন্য ফ্রি অ্যালাওয়্যান্স ও সর্বোচ্চ অনুমোদিত সীমা তুলে ধরা হয়।
    অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রীরা চাইলে তাঁদের নির্ধারিত ফ্রি অ্যালাওয়্যান্সের বেশি লাগেজও সঙ্গে নিয়ে যেতে পারেন, তবে তা অবশ্যই শ্রেণিভিত্তিক সর্বোচ্চ সীমার মধ্যে হতে হবে। এই ক্ষেত্রে যাত্রীকে লাগেজ ভাড়ার দেড় গুণ হারে চার্জ দিতে হবে।