!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home International আমেরিকা থেকে টাকা পাঠাতে বাড়তি কর!

    আমেরিকা থেকে টাকা পাঠাতে বাড়তি কর!

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকা থেকে নিজ নিজ দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে পাঁচ শতাংশ কর চাপানো হতে চলেছে অনাবাসীদের জন্য। মার্কিন হাউস বাজেট কমিটি মার্কিন প্রেসিডেন্টের ওয়ান বিকা বিউটিফুল বিলের পক্ষেই ভোট দিয়েছে।
    যদি এই বিলটি আইনে পরিণত হয়, তাহলে বিপদে পড়বেন অনাবাসীরা। আমেরিকায় যাঁরা এইচ-১বি এবং গ্রিনকার্ড নিয়ে বসবাস করেন তাঁরাই বেশি সমস্যায় পড়বেন। আমেরিকার নাগরিক নন, অথচ কর্ম বা ব্যবসা সূত্রে সেই দেশে থাকেন, তাঁরা নয়া কর কাঠামোর আওতায় পড়বেন।
    করের ব্যাপারে কোনও ছাড় সীমার কথা উল্লেখ করা হয়নি। নয়া বিল আইনে পরিণত হলে আমেরিকায় বসবাসকারী প্রায় ৪৫ লক্ষ ভারতীয় আথিক ক্ষতির মুখে পড়তে পারেন, যার মধ্যে প্রায় ৩২ লক্ষ ভারতীয় বংশোদ্ভূতও রয়েছেন।