‘না ফেরানোর’ আবেদন খারিজ, প্রত্যর্পণ হচ্ছেই তাহাউর রানার

0
116
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম মূলচক্রী তাহাউর রানার। তাকে ভারতের হাতে তুলে দেওয়া হবেই। মার্কিন সুপ্রিম কোর্ট রানার জরুরি আবেদন খারজি করে দেওয়ায় রানাকে ভারতে পাঠানো স্রেফ সময়ের অপেক্ষা। ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য বৃহস্পতিবার আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আবেদনপত্রে জানিয়েছিলেন, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম।
তাই ভারতে তার উপর অত্যাচার হতে পারে। এছাড়াও শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেছিলেন রানা। কিন্তু শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি প্রত্যর্পণের নিদেশ দ্রুত পুনর্বিবেচনার জন্য রানার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। ফলে তাকে ভারতের হাতে তলে দেওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে।